×

খুলনা

ভিজিএফ চালের কার্ড নিয়ে বিএনপির দু'পক্ষে সংঘর্ষ, আহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ এএম

ভিজিএফ চালের কার্ড নিয়ে বিএনপির দু'পক্ষে সংঘর্ষ, আহত ৩০

দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ঘটনাস্থলে লাঠিচার্জ করতে হয়।

স্থানীয়রা জানান, মির্জাপুর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ কার্ড ইস্যু করার পর ওই গ্রামের ওয়ার্ড বিএনপি নেতা সায়েম আলীর কাছে কার্ড চান যুবদল নেতা শামীম হোসেন লস্কর। এই বিষয় নিয়ে সকালে দুই নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। বিরোধ মেটাতে সন্ধ্যায় স্থানীয় মাতব্বররা সালিসে বসলেও আলোচনার এক পর্যায়ে তা সংঘাতের দিকে মোড় নেয়।

সালিসের মাঝপথেই সায়েম আলী ও শামীম হোসেনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, বর্তমানে ওই এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App