×

খুলনা

খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ আটক ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

খুলনায় অস্ত্র-গোলাবারুদসহ আটক ৭

ছবি: খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান

খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ ‘কুখ্যাত সন্ত্রাসী’ খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (১৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটক ব্যক্তিরা হলেন— মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তাদের সবার বাড়ি কালিয়া  উপজেলা এলাকায়।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, রোববার ভোর ৫টার দিকে রুপসা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।

আরো পড়ুন: স্বাস্থ্যমন্ত্রীর ‘আত্মীয়’ পরিচয়ে চাঁদাবাজি, আটক কথিত প্রভাবশালী সাংবাদিক

কোস্টগার্ড জানিয়েছে, আটক ব্যক্তিরা ‘কুখ্যাত সন্ত্রাসী’ খবির মোল্লা গ্রুপের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App