×

খুলনা

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ১

Icon

নুুর আলম দুলাল, কুষ্টিয়া থেকে

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:০৭ পিএম

কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ১

ছবি: কাগজ প্রতিবেদক

কুষ্টিয়া মেহেরপুর সড়কে একটি চলন্ত মটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কৃঞ্চপুর সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই যুবকের নাম মেহরাজ ( ২০) সে  শহরের পশ্চিম মজমপুর শিমুলের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মেহরাজ একটি কাজে কুষ্টিয়া থেকে মিরপুরের দিকে যাচ্ছিল পথিমধ্যে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে অপরদিক থেকে একটি ট্রাক চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে মিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তা তাকে কুষ্টিয়া ২শ ৫০ শর্য্যার হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার মরদেহ কুষ্টিয়া হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের ময়নাতদন্ত চলছিল। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App