×

খুলনা

বাগেরহাটে অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Icon

মো. মিজানুর রহমান আকন

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০১:৫৪ পিএম

বাগেরহাটে অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছবি: কাগজ প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রোববার পর্যটন মোটেল, খানজাহান আলী দরগাহ প্রাঙ্গণে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

ফোরামের কোষাধ্যক্ষ ও রাজউকের সদস্য (যুগ্মসচিব) এরাদুল হকের  সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের শুরুতেই ফোরামের সভাপতি ড. মোহাম্মদ ফরিদুল ইসলাম, সচিব (অব.) চিকিৎসাজনিত কারণে সিংগাপুর  অবস্থান করায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

এ সময় তিনি অনলাইনে যুক্ত হয়ে বাগেরহাট জেলার উন্নয়নে ফোরামকে একটি কার্যকর “সচিবালয়” হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, জন্মভূমির প্রতি দায়বদ্ধতা থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়া জরুরি এবং সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে সম্মিলিত প্রচেষ্টায় জেলার উন্নয়ন এগিয়ে নিতে হবে। 

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা  মোহাম্মদ মসিউর রহমান, সচিব (অব.) দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাগেরহাটসহ সারাদেশের উন্নয়নে নতুন সরকারের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে জেলার খাল পুনঃখনন, স্লুইসগেট সংস্কার, টেকসই বাঁধ নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।

বাগেরহাট অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব ও বিআরটিএ’র পরিচালক জনাব মোঃ জাকির হোসেন তাঁর বক্তব্যে জেলার মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তা, দিকনির্দেশনা ও পরামর্শ প্রদানে ফোরাম সক্রিয় ভূমিকা পালন করবে। পাশাপাশি সুন্দরবন, খানজাহান আলীর মাজার এবং ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ফোরামের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। 

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার মোঃ জাকির হোসেন জেলার পর্যটন শিল্পের বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন এবং বাগেরহাটকে মাদক, মৌলবাদ ও জঙ্গিবাদমুক্ত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি নতুন সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো, বাতেন  ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী  শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। 

এছাড়া সাবেক রাষ্ট্রদূত ও সচিব শেখ সেকেন্দার আলী, সাবেক জেলা ও দায়রা জজ মোঃ ইখতিয়ার ইসলাম মল্লিক, সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মেজর (অব.) মোঃ মনিরুজ্জামান, দুদকের পিপি অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজলসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির সার্বিক কল্যাণ, বাগেরহাট জেলার টেকসই উন্নয়ন, অগ্রগতি এবং শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের মানুষকে খুশি করতে চায় স্কালোনি

বাংলাদেশের মানুষকে খুশি করতে চায় স্কালোনি

ইতিহাসের এই দিনে

১৫ জুলাই ইতিহাসের এই দিনে

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বুধবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App