×

খুলনা

কুষ্টিয়ায় রেল ষ্টেশন উন্নয়নের দাবিতে মানব বন্ধন

Icon

নুুর আলম দুলাল, কুষ্টিয়া থেকে

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৫ পিএম

কুষ্টিয়ায় রেল ষ্টেশন উন্নয়নের দাবিতে মানব বন্ধন

ছবি: কাগজ প্রতিবেদক

কুষ্টিয়ায় ভোগান্তিমুক্ত রেল সেবা নিশ্চিত করণে ‘কুষ্টিয়া কোর্ট’ রেলওয়ে ষ্টেশন প্লাটফরমের উচ্চতা, প্রশস্ত ও দৈর্ঘ  সম্প্রসারণসহ কাঙ্খিত মানসম্মত যাত্রী সেবার দাবিতে মানব বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার দুপুর ১২টায় ‘আন্তরিক কুষ্টিয়া’র ব্যানারে অনুষ্টিত এই মানব বন্ধনে বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ব্যবসায়ী সংগঠন ও প্রতিনিধিত্বশী পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

এসময় ব্যানারে উল্লেখিত দাবির সাথে একাত্মতা ও সংহতি জানিয়ে তাৎক্ষনিক প্লাটফরর্মের সাধারণ যাত্রীরাও অংশ নিয়ে দাঁড়িয়ে যান। ‘আন্তরিক কুষ্টিয়া’র আহ্বায়ক সেলিম সরকারের সভাপতিত্বে ঘন্টাকাল ধরে অনুষ্ঠিত মানব বন্ধন সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন- আসিফ রূপন, রজত হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রিয় সদস্য কারশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহিন সরকার, বন্ধু সমাজ কুষ্টিয়ার হাফিজ সরকার, চেম্বর অব কমার্সের সাবেক সহসভাপতি এসএম কাদরী শাকিল, ক্রীড়া সংগঠক কাজী ইমদাদুল বাসার রিপন, প্রবীন হিতৈষী সংঘের মুকুল হোসেন, বড়বাবু ছোটবাবু,সাধারণ ট্রেন যাত্রী রাজু আহমেদ, সায়লা বেগম প্রমুখ। 

বক্তারা বলেন- দীর্ঘদিন ধরে জেলার নাগরিকগণ রেল ভ্রমণের সময় বাংলাদেশ রেলওয়ের ‘কুষ্টিয়া কোর্ট’ স্টেশনটি পুরোনো এবং নিচু হওয়ায়র কারনে ট্রেন থেকে উঠা নামা করতে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। অবহেলিত এই রেল স্টেশনটির অবকাঠামো উন্নয়ন, স্টেশন সম্প্রসারণ এবং প্ল্যাটফর্ম উঁচু করণের যৌক্তিক দাবি কুষ্টিয়াবাসীর দীর্ঘদিনের। এছাড়াও বিশেষ করে দুরপাল্লার আন্ত:নগর ট্রেনের দৈর্ঘের তুলনায় মূল প্লাটফরমটির দৈর্ঘ অর্ধেক হওয়ায় সামনে পিছনে ট্রেনের অর্ধেক বগীর যাত্রীদের উঠা নামায় জীবন ঝুঁকি সর্বজন বিদিত। এমন প্রতিকুলতার শিকার হয়ে নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীরা উঠানামায় ব্যর্থ হওয়ায় প্রায়ই বেশ কিছু সংখ্যক যাত্রীরা ট্রেন ফেল করেন বলে অভিযোগ আছে। দীর্ঘদিন ধরে চলমান এই দুর্ভোগ নিরসনের দাবি বাস্তবায়নের কোন বিকল্প নেই। বিদ্যমান রেল স্টেশনের অবকাঠামোগত সীমাবদ্ধতা জনদুর্ভোগ সৃষ্টি করেছে, এজন্য দ্রুত সময়ের মধো স্টেশন সম্প্রসারণ ও প্ল্যাটফর্ম উঁচুকরণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এক্সপ্রেস ট্রেনগুলোর মোট ১২টি বগির সবগুলোর উচ্চতা বেশি, সামনে পিছনে ৩টি করে বগি প্লাটফর্ম থেকে বেরিয়ে দাঁড়ানোর কারণে যাত্রীদের দুর্ভোগ হচ্ছে। ট্রেনের বগি প্রায় ৬ ফুট উচ্চতা থেকে নিচে নামতে সকল যাত্রীদের জীবন ও নিরাপত্তা বাধাগ্রস্থ হচ্ছে, কখনো আবার দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বৃদ্ধ, শিশু ও নারীদের ভীষণ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের জারীকৃত সিটিজেন চার্টার ক্রমিক- ২১ নাগরিক সেবাঃ ক্রমিক-৩ সেবার নামঃ প্লাটফর্ম ও প্লাটফর্ম সেড, সেবা প্রদানের পদ্ধতি, ট্রেনে যাত্রী উঠানামা সহজীকরন, ঝড়-বৃষ্টি রোদ হতে যাত্রীকে নিরাপদ রাখা এবং ক্রমিক ১৯ এ হুইল চেয়ার সেবার কথা সুস্পষ্ট উল্লেখ আছে। যার কোন সেবার অস্তিত্ব ‘কুষ্টিয়া কোর্ট’ স্টেশনে নেই। 




মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে কুষ্টিয়ায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপুর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও ফাতেহা পাঠ

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া ॥ সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক চত্বরে ৩১ বার তোপদ্ধনীর মধ্যদিয়ে কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবসের কর্মসুচী শুরু হয়। জেলা প্রশাসন চত্বরে আজ বৃহস্পতিবার সকাল ৬টা ২ মিনিটে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন হাসানের নেতৃত্বে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনপুর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ সুপার মোঃ জসিম

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App