×

খুলনা

মেহেরপুর সীমান্ত থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

Icon

কুতুবউদ্দিন দিপু, মেহেরপুর থেকে

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ এএম

মেহেরপুর সীমান্ত থেকে ৫ হাজার লিটার তেল জব্দ

ছবি : ভোরের কাগজ

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত দক্ষিণ শালিকা গ্রামে সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ শালিকা গ্রামের আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়। গুদামটি ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রায় এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।

আরো পড়ুন : তেল মজুত-পাচারকারীর তথ্যদাতাকে ১ লাখ পুরস্কার

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল। এ ঘটনায় গুদাম মালিক আবু সুফিয়ানকে আটক করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনে মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, জব্দ করা তেল আইনি প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, একই উপজেলার ফতেহপুর গ্রামে মোয়াজ্জেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে আরো ৮০০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

সারোয়ার তুষার শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না

নিবন্ধন পেল বাংলাপোস্ট

নিবন্ধন পেল বাংলাপোস্ট

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সারজিস আলম গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App