×

খুলনা

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ ২ বনদস্যু আটক

ছবি: সংগৃহীত

সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় পৃথক অভিযান পরিচালনার খবর জানিয়েছে কোস্টগার্ড। অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ২ বনদস্যু আটক করা হয়। তাছাড়া দস্যুদের কাছে জিম্মি থাকা ৩ জেলেকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) এসব তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটকরা হলেন, বাগেরহাটের শরণখোলার বাসিন্দা মো. সোহাগ হাওলাদার (৩৫) এবং খুলনার পাইকগাছা থানার বাসিন্দা বাবুল সানা (৪২)। তারা দুজনই দীর্ঘদিন ধরে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে নানা অপরাধমূলক কাজ করে আসছিলেন বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর সদস্যরা সুন্দরবনের বাইনতলা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২৩ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৫ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে গোপন তথ্যের ভিত্তিতে সুন্দরবনের খোল-ডাঙ্গ খাল সংলগ্ন এলাকায় বনদস্যু ‘জোনাব বাহিনীর আস্তানায়’ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় মুক্তিপণের দাবিতে দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ৩ জেলেকে উদ্ধার করা হয়। তবে অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার জেলেরা হলেন- ইনতাজ (৫০), মোশাররফ (৪২) ও আনিস (৪৫)। তারা সবাই সাতক্ষীরার শ্যামনগর থানার বাসিন্দা।

‘জোনাব বাহিনীর আস্তানায়’ থেকে ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি ওয়াকিটকি চার্জার, ৩টি মোবাইল ব্যাটারি ও ১টি কুড়াল উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটক দস্যু ও জব্দ হওয়া অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার জেলেদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের অভিযান চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App