×

খুলনা

নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম

নড়াইলে নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি চরবকজুড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে নিয়ে বের হন আকরাম মোল্যা। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতিকে পৌঁছে দিয়ে তিনি আবার বাড়ির উদ্দেশে রওনা দেন। ফেরার পথে চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ বিষয়ে উপপরিদর্শক (এসআই) আজিজুল তালুকদার জানান, দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। যেহেতু ঘটনাটি রেলওয়ের আওতাধীন এলাকায় ঘটেছে, তাই রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App