×

খুলনা

নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম

নড়াইলে ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ছবি : ভোরের কাগজ

নড়াইলে বাজার থেকে ভোজ্যতেল উধাও হয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করায় নড়াইল জেলা শাখার কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী সাধারণ ভোক্তাদের দুর্ভোগে ফেলে বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে নিচ্ছে। ফলে বাজারে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

মানববন্ধনে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, বাজার মনিটরিং জোরদার করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া সরকারের নির্ধারিত মূল্যে ভোজ্যতেল বিক্রি করার দাবিও জানানো হয়।

আরো পড়ুন : মেঘনায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ক্যাব নেতৃবৃন্দ বলেন, তেল সরবরাহ স্বাভাবিক না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি নেওয়া হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ক্যাব নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার নন্দী, সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App