×

খুলনা

সুন্দরবনের গহীন অরণ্যে মিললো অস্ত্র ও গোলাবারুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

সুন্দরবনের গহীন অরণ্যে মিললো অস্ত্র ও গোলাবারুদ

ছবি: সংগৃহীত

সুন্দরবনের গহীনে বিশেষ অভিযান চালিয়ে তিনটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করেছে বন বিভাগ। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় জড়িত কোনো দুষ্কৃতিকারীকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (১০ এপ্রিল) সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, ‘সুন্দরবনে টহল দেওয়ার সময় বনকর্মীরা কিছু ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে দুষ্কৃতিকারীরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই স্থানে তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘সুন্দরবনে অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছেন। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।’

তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App