×

খুলনা

পাম্পে তেল আনতে গিয়ে গরমে নারীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পিএম

পাম্পে তেল আনতে গিয়ে গরমে নারীর মৃত্যু

ছবি: নড়াইল জেলা হাসপাতাল

নড়াইলে পাম্প থেকে তেল আনতে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো আবাদের জন্য ডিজেল আনতে সকালে বাড়ি থেকে মাছিমদিয়া এলাকার একটি ফিলিং স্টেশনে যান লাভলী বেগম। সেখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর ৩ লিটার তেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাই নাজমুল বলেন, “লাভলী বেগমের স্বামী অসুস্থ থাকায় বর্গা জমির দেখাশোনা তিনিই করতেন। জমির জন্য তেল আনতে গিয়ে তার মৃত্যু হয়েছে।”

মাছিমদিয়া এলাকার একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. রাশেদ বলেন, “আমাদের পাম্প এলাকায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। আমরা তেল দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম।”

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস বলেন, “আশপাশের লোকজন ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রচণ্ড গরমজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App