×

খুলনা

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

ট্রেনে কাটা পড়লেন মা, কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

নড়াইলে ট্রেনের নীচে কাটা পড়ে পলি বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কোল থেকে ছিটকে পড়ে দেড় বছর বয়সী শিশু ছেলে ফুরকানও মারা যায়। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নড়াইল সদর উপজেলার বরাশুলা এলাকায় ঢাকা-বেনাপোল রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলি বেগম সদর উপজেলার মুলদাইড় গ্রামে। তিনি ওই গ্রামের নূর ইসলাম ভূঁইয়ার স্ত্রী।

ঘটনাস্থলের আশপাশে থাকা স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরের দিকে ঢাকা-বেনাপোল রেললাইনের ওপর দিয়ে হেঁটে মূলদাইড়ের দিক থেকে নড়াইল শহরের দিকে যাচ্ছিলেন পলি বেগম। এসময় তার কোলে ছিল শিশু ছেলে ফুরকান। শহরের কাছাকাছি বরাশুলা এলাকায় পৌঁছে রেললাইনে দাঁড়িয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলেন তিনি। 

এরপর সামনের দিকে অগ্রসর হন। কিছু সময় পর ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রুপসী বাংলা ট্রেনের নীচে পড়েন পলি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোলে থাকা শিশু ফুরকান ছিটকে গিয়ে পড়ে রেললাইনের পাশে। তখন স্থানীয়রা ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জেলা পুলিশের একটি দল গিয়ে নিহত নারীর মরদেহ রেললাইন থেকে নিচে নামিয়ে রাখে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, এখানে এসে স্থানীয়দের কাছ থেকে আমরা জানেছি, ট্রেন আসার ১০ থেকে ১৫ মিনিট আগে স্থানীয়রা ওই নারীকে রেললাইনে হাঁটতে দেখেন। তাকে রেললাইনে হাঁটতে নিষেধও করেন। এরপর যখন ট্রেন আসে, তখন হঠাৎ করে ওই নারী ট্রেনের সামনে দাঁড়িয়ে যান। এতে ঘটনাস্থলে তিনি মারা যান, তার বাচ্চাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইতোমধ্যে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App