×

খুলনা

পোশাক-ওয়াকিটকিসহ ভুয়া পুলিশ চক্রের ৫ জন গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

পোশাক-ওয়াকিটকিসহ ভুয়া পুলিশ চক্রের ৫ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে পুলিশের পরিচয়ে প্রতারণা ও মাদক ব্যবসার অভিযোগে ভুয়া পুলিশ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, পুলিশের পোশাক ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১ মে) দুপুরে ডিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের পরিচয় দিয়ে প্রতারণা ও মাদক কেনাবেচার সময় পাঁচজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রিয়াজ বিশ্বাস (২৭), রুবেল হোসেন মোল্লা (৩২), আশিক জোয়ার্দার (২৪), তাসলিমা খাতুন (২১) ও জান্নাতুল ফেরদৌস (২০)।

অভিযানের সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, পুলিশের মনোগ্রামযুক্ত পোশাক, ডিবি ও পুলিশের লোগো সম্বলিত জ্যাকেট, টি-শার্ট, ক্যাপ, বেল্ট এবং দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়ের করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

দুই মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

২ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

ডিএমপি কমিশনার পুলিশের ওপর হামলা করলে আত্মরক্ষার্থে বল প্রয়োগ করা হবে

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিহিংসার মানসিকতা বদলাতে বললেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App