×

খুলনা

চেকপোস্টে বিপুল ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

Icon

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৩:০২ পিএম

চেকপোস্টে বিপুল ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ মে) রাত সাড়ে ৯টায় উপজেলার ইছামতি গ্রামের গলাচিপা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার ধুলগ্রামের গোপাল চন্দ্র সেনের ছেলে তাপস কুমার সেন (৩৩)। একই গ্রামের হুমায়ুন সরদারের ছেলে ষ্টার সরদার (২৭)।

পুলিশ জানায়, রোববার রাতে সাড়ে ৯টায় ইছামতি গ্রামের গলাচিপা মোড়ে পুলিশের একটি নিয়মিত চেকপোস্ট বসানো হয়েছিল। এসময় একটি মোটরসাইকেলে করে নড়াইল থেকে নাউলী বাজারের দিকে যাচ্ছিলেন দুই ব্যক্তি। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ মোটরসাইকেলটির গতিরোধ করে। পরে মোটরসাইকেল আরোহীদের থামানোর পর পুলিশ তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ব্যাগের ভেতর থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। 

অভয়নগর উপজেলার বাসুয়াড়ী ক্যাম্পের ইনচার্জ এস আই শেখ নাসির উদ্দিন জানান, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইছামতি গ্রামের গলাচিপা মোড় থেকে ৪’শ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। থানায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App