×

খুলনা

যশোরের ঝিকরগাছা

মাটি খেকোদের দাপটে ক্ষতিগ্রস্ত কৃষি ও সড়ক

Icon

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৫:১৯ পিএম

মাটি খেকোদের দাপটে ক্ষতিগ্রস্ত কৃষি ও সড়ক

ছবি: সংগৃহীত

ফুলের রাজ্যখ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর এলাকাজুড়ে দিন দিন বেড়ে চলেছে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দৌরাত্ম্য। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও গ্রামীণ যোগাযোগব্যবস্থা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের আঁধারে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কাটা হচ্ছে। পরে ট্রাক, ট্রলি ও ডাম্পারযোগে এক হাজার থেকে দেড় হাজার টাকা দরে বিভিন্ন এলাকায় সেই মাটি বিক্রি করা হচ্ছে।

প্রশাসনের উদ্যোগে অতীতে অবৈধ মাটি কাটার দায়ে জরিমানা ও মেশিন জব্দের ঘটনাও ঘটেছে। তবে বর্তমানে প্রশাসনের তৎপরতা অনেকটাই কমে যাওয়ায় মাটি খেকো চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

একাধিক কৃষক অভিযোগ করে বলেন, ফসলি জমির উর্বর উপরের স্তরের মাটি কেটে নেওয়ায় জমির উৎপাদনক্ষমতা কমে যাচ্ছে। কোথাও কোথাও গভীর গর্ত তৈরি হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে জলাবদ্ধতার আশঙ্কা বাড়ছে। এতে কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় দিন-রাত ট্রাক্টর ও ট্রলিযোগে মাটি পরিবহন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব মাটি ইটভাটা, রাস্তা ও পুকুর ভরাটসহ বিভিন্ন নির্মাণকাজে ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত ভারী যানবাহন চলাচলের কারণে গ্রামীণ সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই সড়কের ওপর জমে থাকা মাটি পিচ্ছিল হয়ে পড়ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী ও মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ বলেন, অবৈধভাবে মাটি কাটার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে সচেতন নাগরিকেরা দ্রুত নিয়মিত অভিযান পরিচালনা, অবৈধ মাটি কাটা বন্ধ এবং কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ফুলের রাজ্যখ্যাত ঝিকরগাছার কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App