×

খুলনা

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান গহর (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে তাকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মিজানুর রহমান গহর যশোর জেলার শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃত লুৎফার রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জুয়েল রানার স্ত্রী স্মৃতি বেগম (৩৩) গত ৯ মে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

পরে যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে শার্শা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিসুর রহমান র‌্যাবের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে অভিযুক্ত মিজানুর রহমান গহরকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে স্মৃতি বেগমের স্বামী বাড়িতে না থাকার সুযোগে শ্বশুর মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের কলাবাগানে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে আটক আসামিকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ৯ অঞ্চলে ঝড়ের আভাস

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

লঙ্কান প্রিমিয়ার লিগে যে দলে খেলতে পারেন সাকিব

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App