×

খুলনা

শরণখোলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

Icon

মো. শামীম হাসান সুজন, শরণখোলা (বাগেরহাট)

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম

শরণখোলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

ছবি : ভোরের কাগজ

বাগেরহাট জেলার শরণখোলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং সরকারের ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসাবে ৯০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে। জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যে বিশ্বকে জলবায়ু প্রভাব থেকে মুক্ত, সবুজ পৃথিবী, নির্মল অক্সিজেন পাওয়ার জন্য শরণখোলা উপজেলায় ৯০ হাজার বৃক্ষরোপণ, বিতরণ ও পরিচর্যার কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (৭ জুন) বেলা ১১ টায় শরণখোলা উপজেলা পরিষদ চত্বরে ওয়ার্ল্ড ভিশন আয়োজিত এই অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন এর এরিয়া ম্যানেজার ক্যারল সুশ্রীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অর্থিতা হাওলাদার বিশ্ব পরিবেশ দিবস এবং ৯০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার উপজেলা মহিলা বিষয়ক অফিসার আব্দুল হাই উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল হালিম বন বিভাগের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান ন্যাশনাল কোডিনেটর  মোঃ রুহুল আমিন সরকার (পিএইচডি) টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ রুহুল আমিন ওয়ার্ল্ড ভিশন  রামপাল এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফুলি সরকার। বক্তব্য শেষে প্রধান অতিথি সবাইকে সাথে নিয়ে বৃক্ষরোপণ করে নিবন্ধিত সদস্যদের মধ্যে বৃক্ষ বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরে যা বললেন বাঁধন

দেশে ফিরে যা বললেন বাঁধন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

অর্ধকোটি টাকার বেশি ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘ বিরতির পর ইউরিয়া উৎপাদনে ফিরছে সিইউএফএল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App