×

খুলনা

দৌলতপুর সাংবাদিক ফোরামে পুনরায় সভাপতি সেলিম, সম্পাদক তাশরিক

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫৯ পিএম

দৌলতপুর সাংবাদিক ফোরামে পুনরায় সভাপতি সেলিম, সম্পাদক তাশরিক

ছবি: সভাপতি এস আর সেলিম ও সাধারণ সম্পাদক তাশরিক সঞ্চয়

দেশ-বিদেশে কর্মরত ও কুষ্টিয়ার দৌলতপুরে স্থায়ী ঠিকানা এমন সাংবাদিকদের সংগঠন 'দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া'-র দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন মেয়াদে পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক ভোরের কাগজের দৌলতপুর উপজেলা প্রতিনিধি এস আর সেলিম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন এসএ টিভির সিনিয়র রিপোর্টার ও নিউজ প্রেজেন্টার তাশরিক সঞ্চয়।

শুক্রবার (১২ জুন) সংগঠনটির উপদেষ্টা ডেইলি অবজারভার ও দৈনিক দিনকাল প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটি প্রকাশ করা হয়। এর আগে সর্বসম্মতিক্রমে দৌলতপুর সাংবাদিক ফোরামের দুই বছর (২০২৬-২০৮) মেয়াদি এই কমিটি গঠন করা হয়।

পুনর্গঠিত কমিটিতে রয়েছেন সহসভাপতি রিপন ফরায়েজী (চ্যানেল টোয়েন্টিফোর), যুগ্ম সাধারণ সম্পাদক সজল বিশ্বাস (দেশ টিভি), সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান রুবেল (দৈনিক সময়ের দিগন্ত), তথ্য ও যোগাযোগ সম্পাদক অন্তর আহমেদ সম্রাট (দৈনিক গণকণ্ঠ), দপ্তর সম্পাদক হাসনাউল হুসনা (দৈনিক জনবাণী), অর্থ সম্পাদক আবু জুবায়ের হোসেন লিমন (দৈনিক কুষ্টিয়ার কাগজ), উদযাপন ও আয়োজন সম্পাদক সাকিব আল হাসান (দৈনিক কুষ্টিয়া দর্পণ)।

ফোরামের কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক হাওয়া পত্রিকার দৌলতপুর প্রতিনিধি আরিফুল ইসলাম, দৈনিক প্রথম আলোর (ঢাকায় কর্মরত) সুমন মাহমুদ, দৈনিক দেশের কণ্ঠের দৌলতপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং দ্য পিপলস নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি মেছবাহ উদ্দীন।

প্রসঙ্গত, 'সঠিক সিদ্ধান্ত এবং বস্তুনিষ্ঠ খবর' এই স্লোগান নিয়ে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া। তাশরিক সঞ্চয়কে আহ্বায়ক এবং এস আর সেলিমকে সদস্য সচিব করে যাত্রা শুরু করে দৌলতপুর সাংবাদিক ফোরাম, কুষ্টিয়া। ২০২৪ সালে ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে এস আর সেলিম সভাপতি ও তাশরিক সঞ্চয় সাধারণ সম্পাদক মনোনীত হন। প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করা ও সাংবাদিকতার মান উন্নয়ন নিয়ে কাজ করে আসছে নিরপেক্ষ এই সংগঠনটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

গাজীপুরে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৪ জন দগ্ধ

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App