×

খুলনা

সংস্কৃতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান শুধু সনদ বা ডিগ্রি প্রদানের জায়গা নয়

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:০০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠান শুধু সনদ বা ডিগ্রি প্রদানের জায়গা নয়

ছবি: সংগৃহীত

এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আয়োজনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মাগুরার মহম্মদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান শুধু সনদ বা ডিগ্রি প্রদানের জায়গা নয়, বরং দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির কেন্দ্র। তরুণ প্রজন্মের মেধা, বিজ্ঞানমনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাধারাই আগামী দিনের বাংলাদেশকে বিশ্বদরবারে আরও এগিয়ে নিয়ে যাবে।"

পরে তিনি প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন। পাশাপাশি প্রকল্পগুলোকে আরও বাস্তবমুখী ও যুগোপযোগী করে গড়ে তুলতে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ সময় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও অনুপ্রেরণা দেখা যায়।

প্রায় ১০টি প্রদর্শনী স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্প উপস্থাপন করেন। তাদের উপস্থাপনের মধ্যে কৃষিভিত্তিক আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ধারণার প্রজেক্টগুলো উপস্থিত সকলকে ব্যাপকভাবে আকৃষ্ট করেছে।

এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পীযূষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সরকারি আর. এস. কে. এইচ. ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. এম. নাসিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App