×

খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:০১ পিএম

খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা

ছবি: সংগৃহীত

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সভা ও মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিএমএ মিলনায়তনে সভা আয়োজনের কথা থাকলেও ভেন্যু বাতিল হওয়ায় পরে একটি অভিজাত হোটেলে মুলতবি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনকে আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে গঠনতন্ত্র ও শ্রম আইন অনুসারে ইউনিয়নের কার্যক্রম পরিচালনার বিষয়ে ঐকমত্য প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সাঈয়েদুজ্জামান সম্রাট। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন।

মুলতবি সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা, কেইউজের সহসভাপতি আমিরুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, যুগ্ম সম্পাদক এস এম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য নেয়ামুল হোসেন কচি, লিয়াকত হোসেন ও উত্তম কুমার সরকার, চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান ও কেইউজের সদস্য সুনীল দাশ, এশিয়ান টিভি ও দৈনিক ভোরের কাগজের খুলনা বিভাগীয় প্রধান বাবুল আকতার, ডেইলি সানের খুলনা প্রতিনিধি গাজী মনিরুজ্জামান, তপু বিশ্বাস, শাহজালাল মোল্লা মিলন ও রাজু সাহা বিপ্লবসহ অন্যরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, একটি মহলের অপপ্রচারের কারণে বিএমএ কর্তৃপক্ষ সাধারণ সভার জন্য ভেন্যু দেয়নি এবং পুলিশও বাধা দিয়েছে। তাঁরা এ ঘটনার নিন্দা জানান এবং সাংবাদিকদের সংগঠনের সভা-সমাবেশের বিষয়ে পুলিশের আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন।

বক্তারা আদালতের রায় প্রতিপালনের সিদ্ধান্ত নেওয়ায় নির্বাহী কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের সব কার্যক্রম গঠনতন্ত্র ও শ্রম আইন অনুযায়ী পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সাধারণ সম্পাদক সংগঠনের প্রতিবেদন উপস্থাপন করেন। এছাড়া আদালতের রায় বাস্তবায়ন, নির্বাচন কমিশন পুনর্গঠন, নির্বাচনী তফসিল ঘোষণা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা দ্রুত ওয়েজবোর্ড বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App