×

খুলনা

খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনার ওপর জোর

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৭:৪০ পিএম

খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনার ওপর জোর

ছবি: সংগৃহীত

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার খুলনা সিটি করপোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “আমরা শহরের ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সভা করছি। গত বছর ডেঙ্গুতে অনেক শিশু মারা গেছে। এবার এই সংখ্যা আরও বেশি হতে পারে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনার পূর্বপ্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আপনাদের মাধ্যমেই সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, “স্কুলের ব্যাপারে যে সকল ভালো প্রস্তাব এসেছে এগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা আপনাদের সহযোগিতা চাই। স্ব স্ব জায়গা থেকে কাজ করলে সিটি করপোরেশনের বোঝা কমবে।”

বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, “শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী শহরকে আমরা মডেল হিসেবে নিয়ে কাজ করছি। প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি করপোরেশন কিনে নেবে। বাজার ব্যবস্থাপনা নিয়েও আমরা কাজ করতে চাই। ডোবা-নালা ও পানি জমে থাকে এমন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কেউ যদি দায়িত্বে অবহেলা করেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরকে সুন্দর করতে সবার সহযোগিতা প্রয়োজন।”

খুলনা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলমসহ অন্যরা বক্তব্য দেন।

ডেঙ্গু বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন কেসিসির ভেটেরিনারি কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ্বাস। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষক এবং মোটর, বাস ও ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App