×

খুলনা

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৫:১১ পিএম

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে ১ হাজার ৩১৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও ওষুধ জব্দ করেছে কোস্টগার্ড। আজ সোমবার (১৫ জুন) কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শ্যামনগর উপজেলার বড় হোগলাডোরা খাল দিয়ে মাদক চোরাকারবারিরা বড় একটি অবৈধ চালান নিয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত দিন রাত ১টায় কৈখালী কোস্টগার্ড স্টেশনের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়; যার বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা।

চোরাচালান রোধে ভবিষ্যতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে নিশ্চিত করে তিনি আরও বলেন, জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App