×

খুলনা

অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৫:৩২ পিএম

অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে মধুমতি নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে খন্দকার মামুন অর রশিদ নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার শিরগ্রাম এলাকার পূর্ব পাশে মধুমতি নদীর করিমের ঘাটে ওই ব্যবসায়ী ড্রেজার (গেলবট) দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।

খবর পেয়ে এদিন দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব এই জরিমানা করেন। মামুন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাত্তর গ্রামের হারুন অর রশিদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। মঙ্গলবার দুপুরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় মামুন অর রশিদকে আটক করা হয়। পরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব বলেন, শিরগ্রাম খেওয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গ্রেপ্তার যুবক

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, গ্রেপ্তার যুবক

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

‘নতুন মোড়কে র‍্যাব’, এসআরবি বিল নিয়ে সংসদে তুমুল বিতর্ক

নতুন মোড়কে র‍্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে

র‍্যাব বিলুপ্ত নিয়ে নাহিদ নতুন মোড়কে র‍্যাবকেই পুনর্গঠন করা হচ্ছে

কম্বোডিয়ায় স্ক্যামের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

কম্বোডিয়ায় স্ক্যামের শিকার ৩৮ বাংলাদেশি দেশে ফিরলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App