×

খুলনা

সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৭:৫০ পিএম

সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা

ছবি: সংগৃহীত

মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে চার ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর প্রতিরোধ গড়ে তোলায় পিছু হটতে বাধ্য হয় তারা।

শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেন এবং তাদের বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশে বাধা দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পুশইনের শিকার হওয়া ওই চার ব্যক্তি—যার মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন—বর্তমানে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মাঝামাঝি নো-ম্যানস ল্যান্ডে অবরুদ্ধ অবস্থায় আছেন। তবে তাদের পরিচয় বা তারা কোন দেশের নাগরিক, তা এখনো জানা যায়নি। নতুন করে অনুপ্রবেশের আশঙ্কায় বিজিবির কড়া পাহারার পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্তের শূন্যরেখায় অবস্থান নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন।

জানা গেছে, ঘটনাস্থলের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ‘ভোরে মেহেরপুর সীমান্তে চারজনের পুশইন চেষ্টা প্রতিহত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, ফাইল উঠছে মন্ত্রিসভায়

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, ফাইল উঠছে মন্ত্রিসভায়

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫০৪

ডিএমপির বিশেষ অভিযান, গ্রেপ্তার ৫০৪

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যারা

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে আলোচনায় যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App