×

খুলনা

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

কুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

ছবি : সংগৃহীত

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরিপ্রার্থীদের হয়ে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাঁদের সন্দেহজনক আচরণ নজরে এলে নিয়োগকারী কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবিতে জালিয়াতি এবং অন্য প্রার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে রাতেই তাঁদের কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কর অঞ্চল–কুষ্টিয়ার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ মে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ছয়টি পদে মোট ১২২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। ১৯ জুন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার ছিল ওই পদের মৌখিক পরীক্ষা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন। চারজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে, ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কর অঞ্চল–কুষ্টিয়ার কর কমিশনার মহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App