×

খুলনা

আশুরার মাতমে অংশ নিতে গিয়ে প্রাণ গেল একজনের

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৯:৫২ পিএম

আশুরার মাতমে অংশ নিতে গিয়ে প্রাণ গেল একজনের

প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পবিত্র মহররম উপলক্ষে আশুরার মাতমে অংশ নিতে গিয়ে বাবু শেখ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ক্যানালঘাট এলাকার মৃত হামেদ শেখের ছেলে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন থেকে বাবু শেখ মহররমের কাসেদ দলের সঙ্গে বিভিন্ন এলাকায় শোক মিছিল ও মাতমে অংশ নিয়ে আসছিলেন। শুক্রবার দুপুরে উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়ায় মোকসেদ মৃধার ইমামবাড়ির সামনে পৌঁছালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে কাসেদ দলের সদস্যরা দ্রুত তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শরিফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই বাবু শেখের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App