×

খুলনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল, সম্পাদক লিয়াকত

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম

খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুনীল, সম্পাদক লিয়াকত

ছবি: সংগৃহীত

খুলনা সাংবাদিক ইউনিয়ন-কেইউজের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান সুনীল দাস সভাপতি, গাজী টিভির স্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার ক্যামেরাপার্সন মো. আবু সাঈদ কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর নির্ধারিত দিনে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ নির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি এ ঘোষণা দেয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েৎ হোসেন মোল্লা জানান, গত ১৬ মে নির্বাহী পরিষদ ও ১৩ জুন সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ জুন মনোনয়নপত্র জমা ও ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের পর এ কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।

কমিটির অপর নেতৃবৃন্দ হলেন সহসভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস, নির্বাহী সদস্য উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও আমজাদ আলী লিটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App