×

খুলনা

নড়াইল

শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম

 শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধ, একজনকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার বিকাল ৩টার দিকে সদর উপজেলার ভদ্রবিলায় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোস্তফা কাজী। তিনি মহাকাল গ্রামের আকমল কাজীর ছেলে। নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বজন ও স্থানীয়রা বলছে, সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের শিশুদের মধ্যে ফুটবলকে কেন্দ্র করে গত সোমবার মারামারি হয়। এর জেরে বৃহস্পতিবার শিশুরা আবার বিরোধে জড়িয়ে পড়ে। গকতাল শিশুরা মারামারি করলে মোস্তফা কাজীসহ কয়েকজন তা ঠেকাতে সহযোগিতা করেন।

শুক্রবার বিকালে ভদ্রবিলা হাট থেকে বাজার করে বাড়িতে রেখে আবার ভদ্রবিলায় হাটে যাচ্ছিলেন তিনি। এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা কয়েকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলের বউ কাকলী বেগম অভিযোগ করে বলেন, “আমার শ্বশুর বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। এলাকায় ছেলেপেলেদের মধ্যে হওয়া একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় মীমাংসার কথা ছিল। সে কারণে তিনি আগেভাগেই বাড়ি ফিরছিলেন। পথে ভদ্রবিলা গ্রামের লোকজন তার ওপর হামলা চালিয়ে হত্যা করেছে।”

নিহতের মেয়ে রেসপিয়া খানম বলেন, “আমার বাবার কোনো দোষ ছিল না। ভদ্রবিলা গ্রামের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আকবর বলেন, মোস্তফা কাজী নামে একজনকে বিকালে জেলা হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি আমরা পুলিশকে অবহিত করেছি, এ বিষয়ে আইনী পদক্ষেপ নিবে।

ওসি অজয় কুমার কুণ্ডু বলেন, ভদ্রবিলা গ্রামের অজ্ঞাত নামা কয়েকজন তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রংপুর বিভাগ কেন অবহেলিত: উন্নয়ন বৈষম্যের নেপথ্যে কী?

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

রাত জেগে গুগলে পুরুষরা সবচেয়ে বেশি খোঁজেন যে ৫ বিষয়

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

ডেঙ্গু রোধে দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App