×
Icon ব্রেকিং
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন; খালাস ১০

খুলনা

খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম

খুলনায় ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

খুলনার দিঘলিয়ায় সমির ভট্ট (৪০) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ জুলাই) রাত ৯টার দিকে গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামিল।

সমির ভট্ট দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের কেটলা গ্রামের রবিন ভট্টের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাত ৯টার দিকে সমির কয়েকজন যাত্রী নিয়ে মোল্লাডাঙা সড়ক দিয়ে বারাসাতের দিকে যাচ্ছিলেন। পথে যাত্রীবেশী দুর্বৃত্তরা সমিরকে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে রাস্তায় ফেলে রেখে যায়। পরে সমিরের গোঙানির শব্দ শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দিঘলিয়া থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সমির নামে এক ভ্যানচালকের মরদেহ পড়ে থাকার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ‘হত্যাকাণ্ডস্থলের কিছু দূর থেকে নিহতের ভ্যানটি উদ্ধার করা হয়েছে। হত্যা করে দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নুসরাত হত্যা মামলায় যে চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলায় যে চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App