×

খুলনা

ইয়াবাসহ পুলিশের জালে ধরা স্বামী ও স্ত্রী

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:০০ পিএম

ইয়াবাসহ পুলিশের জালে ধরা স্বামী ও স্ত্রী

ছবি: সংগৃহীত

যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর জেলার শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত শেখ জোহর আলীর ছেলে শেখ আবুল হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোছাঃ মাছুরা খাতুন (৪৫)।

পুলিশ জানায়, এসআই আশীষ সরকার, এএসআই লাভলু মিয়া ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেখ আবুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠান থেকে ওই দম্পতিকে আটক করা হয়।

তল্লাশিকালে শেখ আবুল হোসেনের কাছ থেকে ৩৬ পিস এবং মাছুরা খাতুনের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মোট সংখ্যা ৫৩ পিস।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে ভারত : প্রত্যাশা জামায়াতের

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App