×

খুলনা

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম

কুষ্টিয়ায় শাওন ও মাহিয়াসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি : সংগৃহীত

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য, কটাক্ষ এবং স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয়জনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় এ অভিযোগ দাখিল করেন।

অভিযোগে নাম থাকা অন্য ব্যক্তিরা হলেন, শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম এবং মোমিন মেহেদী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অভিযোগকারীর দাবি, সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যক্তি জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষ করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শান্তা ফারজানার বিরুদ্ধে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের অভিযোগ রয়েছে। এছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে মাহিয়া মাহি, আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদীর বিরুদ্ধেও বিভিন্ন সময়ে জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষ ও উপহাসমূলক মন্তব্য করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছয়জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App