×

খুলনা

পাথরবোঝাই ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১২:৩৬ পিএম

পাথরবোঝাই ট্রাক উল্টে স্কুলছাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় গভীর রাতে একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এতে নিহতের ছোট বোন মিতুও আহত হয়েছে।

রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীমা আক্তার নড়াইলের নলদী গ্রামের হাফিজার মোল্লার মেয়ে।তিনি সেতু নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। আর আহত মিতু স্থানীয় একটি নুরানী মাদরাসায় পড়াশোনা করে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, রোববার সেতু ও মিতু রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়েছিলো। তবে রাত সাড়ে ১২টার দিকে একটি পাথরবোঝাই ট্রাক পথ ভুল করে তাদের বাড়ির সামনের সরু রাস্তায় চলে আসে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি হাফিজার মোল্লার টিনের বসতঘরের ওপর উল্টে পড়ে।

মুহূর্তের মধ্যে ট্রাকের ভারী পাথরগুলো ঘুমন্ত সেতু ও মিতুর গায়ের ওপর ভেঙে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন এবং পাথর সরিয়ে দুজনকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অষ্টম শ্রেণির শিক্ষার্থী সেতুকে মৃত ঘোষণা করেন। আর তার ছোট বোন মিতু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

বিষয়টি নিশ্চিত করে নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, দুর্ঘটনার পরপর ট্রাক ফেলে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলের গেজেট নিয়ে সুখবর, নতুন বেতন সেপ্টেম্বরেই

পে-স্কেলের গেজেট নিয়ে সুখবর, নতুন বেতন সেপ্টেম্বরেই

দুর্গম এলাকার শিক্ষকদের ভাতা দেওয়ার উদ্যোগ: ববি হাজ্জাজ

দুর্গম এলাকার শিক্ষকদের ভাতা দেওয়ার উদ্যোগ: ববি হাজ্জাজ

সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

প্রতিমন্ত্রী শাহে আলম সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

দক্ষিণ কোরিয়ার ভিসা নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App