×

খুলনা

ভারতে যাওয়ার পথে সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৫০ পিএম

ভারতে যাওয়ার পথে সীমান্তে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

ভারতে পালানোর সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে ধরা পড়েছেন শাহরিয়ার করিম নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

আটক শাহরিয়ার করিম ঝিনাইদহ জেলা সদরের উকিলপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ছিলেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শাহরিয়ার করিম ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তার পাসপোর্ট কাউন্টারে জমা দেন। এ সময় যাচাই-বাছাইয়ে তার নাম ‘স্টপ লিস্টে’ (দেশত্যাগে নিষেধাজ্ঞা) থাকার বিষয়টি শনাক্ত হয়। পরে তাৎক্ষণিকভাবে তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ২০২৪ সালের ৮ জুন ঝিনাইদহ থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে (মামলা নং-২০)। এ কারণেই তার নাম ইমিগ্রেশন স্টপ লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘আটক শাহরিয়ার করিমকে রাতেই ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত  সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ভারতসহ ৫ দেশের বিরুদ্ধে নতুন মার্কিন শুল্ক

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

ক্যারিয়ারে সফল হতে নিয়মিত ছুটি নিতে শিখুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App