×

খুলনা

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী

Icon

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পিএম

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দিনাজপুরের তরুণী

ছবি: সংগৃহীত

ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে এক বাংলাদেশি তরুণীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় ভারতের হরিদাসপুর ব্যুরো অব ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করে।

হরিদাসপুর-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, বিএসএফ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ফেরত আসা তরুণীর নাম জারা ইসলাম ওরফে রানি ইসলাম (১৯)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সায়েদপুর এলাকার আশাদুল রহমানের মেয়ে।

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে ১০ জুন ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দ্রাবাদ থেকে ২ জুলাই ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষ হলে তাকে যশোরভিত্তিক বেসরকারি সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। পরে সংস্থাটি তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালে ভালো চাকরির প্রলোভনে দালালের মাধ্যমে ভারতে যান জারা ইসলাম। সেখানে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তিনি। সাজাভোগ শেষে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এনজিওটির সহযোগিতায় তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

ভক্তদের ভালোবাসায় জন্মদিনে মুগ্ধ তটিনী

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App