×

খুলনা

শরণখোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

শরণখোলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ছবি: ভোরের কাগজ

‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিবার পরিকল্পনা পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র হালদার সঞ্চালনা করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রভাস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার।

এ ছাড়া সভায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা পরিদর্শক আল ইমরান, পরিবার কল্যাণ সহকারী জাকিয়া আক্তার মনি ও পুরবী পদ্ম সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোছা. লাবনী খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মণ্ডল এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন সুজন।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

ইন্দোনেশিয়ায় আগ্নেয় ছাইয়ে আকাশ ঢেকে গেছে, জাকার্তায় ৩০১ ফ্লাইট ব্যাহত

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App