×

খুলনা

ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, পাশে মিললো হাতে লেখা চিঠি

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম

ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ, পাশে মিললো হাতে লেখা চিঠি

প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিজ ঘর থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের ৯ নম্বর রাজৈর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল মজিদ হাওলাদারের ছেলে কবির হাওলাদার (৩২) ও তাঁর স্ত্রী হালিমা বেগম (২৮)। তাঁদের পাঁচ বছর বয়সী একটি মেয়ে ও ১৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তাঁদের ধারণা, সেই বিরোধের জেরে হালিমা বেগমকে হত্যার পর কবির হাওলাদার চালে মেশানো পোকামারার বিষের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।

বৃহস্পতিবার সকালে স্বজন ও প্রতিবেশীরা ঘরে ঢুকে মরদেহের পাশে ১৮ মাস বয়সী শিশুপুত্রকে কান্নাকাটি করতে দেখেন। পরে বিষয়টি শরণখোলা থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার করা হয়।

চিঠিতে লেখা ছিল, ‘আমি কবির এবং আমার স্ত্রী হালিমা মানসিক চাপ সইতে না পেরে চলে গেলাম। এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া চিঠিটি কবির হাওলাদারের লেখা কি না, তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App