×

খুলনা

এতিমখানায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম

এতিমখানায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনীতে একটি এতিমখানা ও মাদ্রাসা থেকে হাসাইন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। পরবর্তীতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। সে গাংনী এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।

আরো পড়ুন: সীমান্তে বিপুল ভারতীয় মাদক উদ্ধার

এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম বলেন, ‘রোববার সকালে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানটির ফুলবাগানে কাজ করছিল হাসাইন। একপর্যায়ে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায়।  পরে তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব নয়ন তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে ‘

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ বলেন, ‘এতিমখানায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।  তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে ‘

তিনি আরো বলেন, ‘প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App