×

খুলনা

শরণখোলার বেসরকারি হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

Icon

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

শরণখোলার বেসরকারি হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুম থেকে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে উপজেলার রায়েন্দা বাজার পাঁচরাস্তার গ্রামীণ জেনারেল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিনা খানম (৩৪) ওই হাসপাতালের একজন নার্স হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহেশপাড়া গ্রামে। তিনি মৃত রফিক শেখের মেয়ে। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জননী।

হাসিনা খানমের স্বামী উত্তর তাফালবাড়ি গ্রামের মো. জসিম হাওলাদার জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হাসপাতালের ওয়াশরুমের দরজা ভেঙে হাসিনা খানমকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. অন্তরা দাস মৃত ঘোষণা করেন।

ডা. অন্তরা দাস জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় গ্রামীণ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটিতে যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App