×

খুলনা

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া সীমান্ত দিয়ে ৮ জনকে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়।

শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, শুক্রবার (২৪ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটের দিকে ৪৭ বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের আওতাধীন জয়পুর বিওপির সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানো হয়। এসময় ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাতপরিচয় ৮ জনকে (২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন ট্রান্সজেন্ডার) নদীপথে সাঁতার কেটে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির টহল দল বিষয়টি দ্রুত শনাক্ত করে তাদের প্রবেশ প্রতিহত করে।

বিজিবি আরো জানায়, ‘পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে তারা নদীপথেই পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App