×

খুলনা

হঠাৎ ভাঙনে ধসে গেছে গড়াই নদীর ৫০ মিটার পাড়

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৭:৩৪ পিএম

হঠাৎ ভাঙনে ধসে গেছে গড়াই নদীর ৫০ মিটার পাড়

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় গড়াই নদীর তীরে আকস্মিক ভাঙনে প্রায় ৫০ মিটার নদীতীর ধসে গেছে। 

বুধবার (২৯ জুলাই) বিকেল থেকে শুরু হওয়া এ ভাঙনে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের বড় বাজারের বিপরীতে ঘোড়াইঘাট এলাকায় বুধবার বিকেলে হঠাৎ নদীভাঙন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই নদীর তীরের বড় একটি অংশ গড়াই নদীগর্ভে বিলীন হয়ে যায়। ইতোমধ্যে প্রায় ৫০ মিটার তীর ধসে পড়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে ভাঙন আরও বিস্তৃত হয়ে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়তে পারে। তারা দীর্ঘমেয়াদি ও টেকসই নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

এদিকে, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে প্রাথমিক প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, ভাঙন নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জিও ব্যাগ ফেলার কাজ চলমান রয়েছে এবং এতে ভাঙনের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

গড়াই নদীর এই আকস্মিক ভাঙনে আতঙ্কিত স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধানের জন্য সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একযোগে ৯৯ বিচারককে বদলি

একযোগে ৯৯ বিচারককে বদলি

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

পে-স্কেলের নতুন কাঠামোয় ১১ পরিবর্তন

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

সর্বজনীন পেনশন স্কিমে সুযোগ-সুবিধা বেড়েছে, সেগুলো কী

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

চতুর্থ ও ষষ্ঠে যুক্ত হচ্ছে নতুন যেসব বই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App