×

খুলনা

ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আটক বহিষ্কৃত কৃষক লীগ নেতা

Icon

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৭:৪৫ পিএম

ভারতে যাওয়ার পথে ইমিগ্রেশনে আটক বহিষ্কৃত কৃষক লীগ নেতা

ছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় হুমায়ুন তালুকদার নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ইমগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে সার্ভারে তার নাম স্টপলিস্টে প্রদর্শিত হয়। পরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করে।

আটক হুমায়ুন তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সুভল্লা গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। তার পাসপোর্ট নম্বর এ০৫০২৫৪৫৪।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা কৃষক লীগের সভাপতি ছিলেন। আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালিন তিনি দল থেকে বহিষ্কৃত হয়েছেন।

পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে মির্জাপুর থানায় দায়ের করা একটি মামলা রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক হুমায়ুন তালুকদারকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় খবর দেওয়া হয়েছে। সেখান থেকে পুলিশ এলে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাছে সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

প্রধানমন্ত্রীর সতর্কবার্তা ‘জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে’

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের দাবি

১২ ফুট অজগর উদ্ধার, টিলাগড়ের বনে অবমুক্ত

১২ ফুট অজগর উদ্ধার, টিলাগড়ের বনে অবমুক্ত

যুবদল নেতা হত্যা মামলা: রাসেল মাহমুদসহ ৮ আসামিকে অব্যাহতির আবেদন

যুবদল নেতা হত্যা মামলা: রাসেল মাহমুদসহ ৮ আসামিকে অব্যাহতির আবেদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App