×

খুলনা

কলকাতায় অগ্নিকাণ্ড

নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

Icon

মসিউর ফিরোজ, সাতক্ষীরা

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর লাশ ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট কতৃপক্ষ পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুপুর ১২টার পরপরই ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ সাজুর লাশবাহী গাড়ি নিয়ে জিরো পয়েন্টে পৌঁছায়।

এ সময় ভোমরাই ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সজীব বালা ও বিজিবি কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতীয় কর্তৃপক্ষের নিকট থেকে সাজুর লাসের কফিন গ্রহণ করেন। পরে ইমিগ্রেশন চেকপোস্টের আনুষ্ঠানিকতা শেষে সাজুর লাস তার পরিবারের কাছে হস্তান্তর করে। 

এদিকে একই হোটেলে নিহত কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের গৃহবধূ রেবতী সরকারের লাশ শুক্রবার গভীর রাতে কলকাতার নিমতলা শ্মশান ঘাটে অন্তিমসংস্কার সম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির মাসিক বেতন কত? আর কি কি সুবিধা পান

এর আগে গত বুধবার রাতে কলকাতা শহরের মির্জা গালিব স্টেট এর শিকা ইন হোটেলে অগ্নিকাণ্ড ৯ জন নিহত হয়। এরমধ্যে সাতজন বাংলাদেশী নাগরিক। নীহতদের মধ্যে দুইজন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বহেরা গ্রামের আলিমুজ্জামান সাজু ও তেতুলিয়া গ্রামের গৃহবধূ রেবতী সরকার।

ভোমরা ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট থেকে আলিমুজ্জামান সাজুর লাস গ্রহণ করে তার পরিবার পরিজন গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাদ জোহর জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

সিলেটে বিসিক সেলস সেন্টার উদ্বোধন

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

জমি নিয়ে বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

গরুচোর সন্দেহে গণপিটুনি: এক ভাই নিহত, অপর ভাই আহত

গরুচোর সন্দেহে গণপিটুনি: এক ভাই নিহত, অপর ভাই আহত

নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

কলকাতায় অগ্নিকাণ্ড নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App