×

খুলনা

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কায় চালক নিহত

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

নড়াইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধাক্কায় চালক নিহত

ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলায় চাচুঁড়ি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাঙার ট্রলির ধাক্কায় মুত্তাকাব্বির সর্দার (১৮) নামে এক চালক নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়া-নড়াইল সড়কের চাচুঁড়ি বাজার সংলগ্ন তুসার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুত্তাকাব্বির সর্দার উপজেলার কদমতলা গ্রামের আসগর সর্দারের ছোট ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে চাচুড়ি বাজারের ভাই ভাই হার্ডওয়্যারের মালামাল খালাসের জন্য নড়াইলমুখী একটি ট্রাক সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। ওই সময় মুত্তাকাব্বির তার সহকারীকে সঙ্গে নিয়ে বারইপাড়ার দিক থেকে কাজ শেষ করে ট্রলি চালিয়ে ফিরছিলেন।

আরও পড়ুন: নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল

বাজার সংলগ্ন সেতু থেকে নামার সময় ট্রলিটির ব্রেক ফেল হয়ে যায়। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের ডালার সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় চালক মুত্তাকাব্বিরের মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। ট্রলিতে থাকা তার সহকারী আহত হয়।

ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App