×

খুলনা

মাগুরায় মানববন্ধন

সিএনজিচালক আলমগীরকে নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম

সিএনজিচালক আলমগীরকে নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় মাগুরার সিএনজি চালক আলমগীর হোসেনকে এক নারীর শারীরিক নির্যাতন ও গালিগালাজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কালো শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক নারী সিএনজি চালক আলমগীর হোসেনকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করছেন এবং তাকে বারবার চড়, কিল-ঘুষি ও লাথি মারছেন বলে দেখা যায়।

এ ঘটনায় মাগুরায় মানববন্ধন করে আলমগীর হোসেনের ওপর কথিত নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ভুক্তভোগী আলমগীর হোসেনের বাড়ি মাগুরা জেলায় বলে জানা গেছে।

আরও পড়ুন: মব অনেকাংশেই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মানববন্ধনে বক্তা মুরাদ হোসেন বলেন, একজন শ্রমজীবী মানুষের ওপর এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দাবি একটাই—ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, সত্য উদঘাটিত হোক এবং আইন অনুযায়ী বিচার নিশ্চিত হোক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

এনসিপিকে নিয়ে জামায়াতকে সতর্কবার্তা রাশেদ খানের

শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

শিক্ষামন্ত্রী শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

হাজিরা যেভাবে টাকা পাবেন, জানালেন ধর্মমন্ত্রী

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App