×

খুলনা

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

ছবি : ভোরের কাগজ

কুষ্টিয়ার কুমারখালীতে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় তাহাজুদ্দিন মণ্ডল (৬৬) নামে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ তথা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তাহাজুদ্দিন মণ্ডল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলাউদ্দিন মণ্ডলের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ অক্টোবর রাত ৮টার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির বাইরে টয়লেটে গেলে তাহাজুদ্দিন মণ্ডল তাকে জোরপূর্বক পাশের একটি বাঁশবাগানের ঝোপে নিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কুমারখালী থানায় তাহাজুদ্দিন মণ্ডলকে একমাত্র আসামি করে মামলা করেন।

তদন্ত শেষে কুমারখালী থানার উপসহকারী পুলিশ পরিদর্শক ও চৌড়ঙ্গী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাদ আলী ২০২০ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, সাক্ষ্য ও প্রমাণ পর্যালোচনা শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

কে হচ্ছেন বিএনপির মহাসচিব, আলোচনায় যারা

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

নতুন দায়িত্বে গয়েশ্বর চন্দ্র

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App