×

খুলনা

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত

Icon

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় জুয়েলার্স ব্যবসায়ী নিহত

ফাইল ছবি

খুলনার ডুমুরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কার্তিক ভদ্র (৫০) নামের এক জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া হাই স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কার্তিক ভদ্র উপজেলার শোভনা গাবতলা বাজার এলাকার বাসিন্দা এবং সেখানে তাঁর একটি জুয়েলার্সের দোকান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে কার্তিক ভদ্র গুটুদিয়া হাই স্কুলের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পার হচ্ছিলেন বা প্রাতঃভ্রমণে ছিলেন। এ সময় খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি দ্রুতগামী ঘাতক বাস তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। 

খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে খর্নিয়া হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, ঘাতক বাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

জ্বালানিমন্ত্রী ‘এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা’

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App