খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি অফিসে অগ্নিকাণ্ড
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় আইসিটি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ছবি: ভোরের কাগজ
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় আইসিটি রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয়তলায় আইসিটি রুমে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সার্ভার রুমে রক্ষিত ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে ।
আরও পড়ুন: রিসোর্টে আগুনের ঘটনায় ম্যানেজার গ্রেপ্তার
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, ৬টা ২৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুণের সূত্রপাত হয়েছে তা তদন্ত ছাড়া এখন বলা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।
তবে এ ঘটনার ব্যাপারে জানতে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতকে মোবাইল ফোনে কয়েকবার রিং দিলেও তিনি রিসিভ করেননি।
