×

খুলনা

মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট ইউনিট কমান্ড

আহ্বায়ক আফজাল, সদস্য সচিব একরামুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম

আহ্বায়ক আফজাল, সদস্য সচিব একরামুল

আহ্বায়ক ও সদস্য সচিব। ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা এম আফজাল হুসাইনকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা একরামুল কবিরকে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাগেরহাট ইউনিট কমান্ডের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গত ১৩ অক্টোবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য-সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটির বাকি ৯ সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ শেখ, শেখ মোঃ মশিউর রহমান, শেখ জারজিছ আলম, মহাব্বৎ হোসেন, মোঃ শাহ আলম হাওলাদার, খান মাহমুদুল ইসলাম, নুরুজ্জামান মোড়ল, মোঃ হেমায়েত উদ্দিন বাদশা ও সাদেক আহমেদ খান।

উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা বাগেরহাট জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এমডি আকবর আজাদের মৃত্যুজনিত কারণে আহ্বায়ক পদটি শূন্য হয়। আহ্বায়কের শূন্য পদে যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম আফজাল হুসাইনকে আহ্বায়ক করে জেলার পুনর্গঠিত জেলা কমান্ডকে অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক শমসের আলি মোহন, খাদেম নেয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলি রবি, সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির আহম্মেদ মালেক, সাধারণ সম্পাদক আজাদ আবুল কালাম বুলু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, যুবদল নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবাল, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ হোসেন, সম্পাদক তৌহিদ হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনে কেন যায়নি, ব্যাখ্যা দিল জামায়াত

শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

চলতি মাসেই বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো

মামলা করে দেন, নিজেই জেলে চলে যাবো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App