×

আইন-বিচার

নরসিংদী জেলা কারাগারের ৯৩ স্টাফ বদলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ০২:০৪ পিএম

নরসিংদী জেলা কারাগারের ৯৩ স্টাফ বদলি

ছবি : সংগৃহীত

নরসিংদী জেলা কারাগারের ৯৩ স্টাফকে ঢাকা বিভাগের বিভিন্ন কারাগারে বদলি করা হয়েছে। বদলি হওয়া স্টাফদের মধ্যে প্রধান কারারক্ষীসহ কারারক্ষী, মহিলা কারারক্ষী এবং সহকারী প্রধান কারারক্ষী রয়েছে। বদলিকৃত পদের বিপরীতে ৯৩ জনকে নতুন করে নরসিংদি কারাগারের দায়িত্ব দেয়া হয়েছে। 

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) এ বদলি কার্যক্রম গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গিয়েছে। এর মধ্যে ৭৪ জন পুরুষ কারারক্ষী, ৮ জন মহিলা কারারক্ষী, ৮ জন সহকারী প্রধান কারারক্ষী, ৩ জন প্রধান কারারক্ষী।

এর আগে নরসিংদী কারাগারের সব স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়। মঙ্গলবার (৩০ জুলাই) নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানান।

আরো পড়ুন : গণগ্রেপ্তা‌র নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এতে জেলখানায় থাকা ৯ জন জঙ্গি সদস্যসহ ৮২৬ জন কারাবন্দি পালিয়ে যান। এ সময় জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয়েছে ৮৫টি আগ্নেয়াস্ত্র, ৮ হাজারের বেশি গুলি এবং প্রায় ১৮ লাখ টাকা। জেলখানাটিও পুড়িয়ে দেয়া হয়।

এমন পরিস্থিতিতে পলায়নরত আসামিদের আত্মসর্মপণের আহ্বান জানিয়ে ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার পর্যন্ত ১১ দিনে ৫৭৫ জন কারাবন্দি নরসিংদীর আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯টিসহ ১ হাজার ৯১টি গুলি উদ্ধার হয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App