×

আইন-বিচার

জামায়াত-শিবিরকে মোকাবিলার প্রস্তুতি সরকারের রয়েছে: আইনমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম

জামায়াত-শিবিরকে মোকাবিলার প্রস্তুতি সরকারের রয়েছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নিষিদ্ধ করা হলেও সংঘটনটিকে মোকাবিলার প্রস্তুতি সরকারের রয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করার ব্যবস্থা করা হয়েছে। নিষিদ্ধ করার পরেও জামায়াতকে শাস্তি দেয়া যাবে না এমনটি নয়। হয়তো নিষিদ্ধ করার বিষয়টি আর সাজার মধ্যে আসবে না।

নিষিদ্ধ করা হলে জামায়াত-শিবির আন্ডারগ্রাউন্ডে (গোপনে গিয়ে কার্যক্রম চালানো) চলে যাবে কি না- এ বিষয়ে আনিসুল হক বলেন, আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কী হয়েছে, সেটা আপনারা জানেন। তবে সেটাকে মোকাবিলা করার প্রস্তুতি আমাদের আছে।

নিষিদ্ধ করার পর দলটির সম্পদের কী হবে, প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেগুলোরও ব্যবস্থা হবে। সেটা আইনে আছে।

দলের যারা সদস্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার বিষয়ে আইনমন্ত্রী বলেন, এই দলের অধীনে তারা রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের কোনো আইনে তারা অপরাধ করলে সেটার বিচার হবে। আপনারা যদি বলেন গণহারে যারা জামায়াত ইসলামীর নতুন কর্মী রয়েছেন। ১৯৭১ এর পরে যারা জন্ম নিয়েছেন তাদের বিচার করা হবে, এরকম গণহারে বিচার করা হবে না।

আরো পড়ুন : নিষিদ্ধ হলো জামায়াত-শিবির, প্রজ্ঞাপন জারি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

৫ ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশে সর্বশেষ যা জানা গেল

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

আজ কেমন থাকবে রাজধানীর আবহাওয়া?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App